দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারনে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম কাওসার মাহমুদকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ তথ্য নিশ্চিত করেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। দেশ সময় অনলাইনে কল রেকর্ডটি ফাঁস হওয়ার পরে যুবদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কাযকর করেছেন।
বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পযার্য়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নিদর্শনা প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
