desh somoy logo
ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ের উন্নয়নে আপনাদের কে সাথে নিয়ে কাজ করতে চাই- সাংবাদিকদের উদ্দেশ্যে পার্বত্য মন্ত্রী

দেশ সময়
March 4, 2026 7:41 pm
Link Copied!

‘পাহাড়ের উন্নয়নে আপনাদের কে সাথে নিয়ে কাজ করতে চাই’ বলে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে খুব শীঘ্রই উন্নয়নের রোডম্যাপ ঘোষণা করা হবে। পাহাড়ের উন্নয়ন কে তরান্বিত করতে দূর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কোন প্রকার দূর্নীতি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা শিক্ষা স্বাস্থ্য, উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লুটপাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি মো. সাইফুল পনির, সাধারন সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।