desh somoy logo
ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশ সময়
March 17, 2026 10:46 pm
Link Copied!

ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ডিআরইউতে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে একথা বলেন তিনি। পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বিএফইজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া।

আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার, বরিশাল বিভাগ সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ৪ শতাধিক সদস্য।

ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শামীম ও সদস্য সচিব সাইরাস মাহমুদ উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান। ইফতার মাহফিল শেষে সমিতির গুনী সদস্যদের সম্মাননা জানানো হয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। একইসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেয় বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটি।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ঢাকায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে শীর্ষ নেতৃত্বে রয়েছেন, এমন ১০ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত বরিশাল বিভাগের ঢাকায় কর্মরত ১০ কৃতি সাংবাদিক হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পলিটিকাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গাযী আনোয়ার, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিএমজেএ) সভাপতি মনির হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
বরিশাল বিভাগের ৬টি জেলা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের ঢাকায় কর্মরত ৭ শতাধিক সংবাদকর্মীর প্রাণের সংগঠন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, এটিকে মডেল সংগঠনে রূপদানে কাজ চলছে। সংবাদকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, মূলধারার সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ঢাকায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হবে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।