desh somoy logo
ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির দুর্গম বন্দুকভাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটির দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার (৮ মে) সকালে রাঙামাটির নানিয়ারচর জোনের (১৭ ইষ্ট বেঙ্গল) আওতাধীন ক্ষারিক্ষ্য ক্যাম্প এলাকার বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র দিকনির্দেশনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করেন, নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেইন মাকসুদুল হাসান।

নানিয়ারচর জোনের মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচির আওতায় বন্দুকভাঙ্গা ইউনিয়নের বন্দুকভাঙ্গা নোয়াদম, মুবাছড়া, মগপাড়া ও আশেপাশের এলাকার শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী নারী, পুরুষ, বয়স্ক ও শিশু কিশোর সহ চিকিৎসা সেবা প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জোন সূত্রে জানা যায়, সম্প্রতি নানিয়ারচর জোনের বিশেষ অপারেশন চলাকালে নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি লক্ষ করেন এই এলাকার জনগণ স্বাস্থ্য সেবা বঞ্চিত। স্থানীয়দের এই দুর্দশা লাঘব করে নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় জনগণ। নিয়মিত এ ধরনের চিকিৎসা সেবা স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।