desh somoy logo
ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, নতুন পে-স্কেল কার্যকর ১ জুলাই

Link Copied!

২০২৬-২৭ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনা করা হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ মূল বেতন যুক্ত করা হবে। এছাড়া ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা সহজ রাখতে ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। পাশাপাশি পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। কমিশনটি চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা গ্রেডভেদে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।