স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং।
এর আগে গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। চিকিৎসকদের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং হৃদযন্ত্রে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত Royal Papworth Hospital-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট Dr. Stephen Holy-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম ও পরবর্তী চিকিৎসা সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
