desh somoy logo
ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবকে এলিট ফোর্স করতে নতুন আইন আনছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, র‌্যাবকে আরও আধুনিক ও কার্যকর এলিট ফোর্স হিসেবে গড়ে তুলতে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করেই ভবিষ্যতের আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত হবে। তিনি বলেন, নতুন আইনের আওতায় এমন একটি এলিট ফোর্স গঠন করা হবে, যা জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও জানান, নতুন বাহিনীটি বর্তমান র‌্যাব কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও আত্মপ্রকাশ করতে পারে। এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইনি কাঠামো শক্তিশালী করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কিছু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন ব্যক্তির দায় পুরো বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ে রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ভবিষ্যতে এসব পরিস্থিতি এড়াতে সরকার মানবাধিকারসম্মত ও পেশাদার বাহিনী গঠনে গুরুত্ব দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। একই সঙ্গে এলিট ফোর্স পরিচালনায় নতুন আইন প্রণয়ন এবং তার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।