desh somoy logo
ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি প্রবাসী এক নারীর মরদেহ নিজ বাড়ির আঙিনা থেকে উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরিয়ম বেগম (৩৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং মাত্র আট দিন আগে দেশে ফেরেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, দেশে ফেরার পর থেকেই স্বামী নাসির সিকদারের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। রবিবার সন্ধ্যায় টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে রাতে তারা একই ঘরে অবস্থান করলেও ভোরের দিকে পরিবারের সদস্যদের জানানো হয়, মরিয়ম আত্মহত্যা করেছেন।

তবে সকালে বাড়ির আঙিনায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।