desh somoy logo
ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান

Link Copied!

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও জনপরিসরে নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকায় গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সাধারণ সম্পাদক লায়লা নাছরিন কলি, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সদস্য বিথী বেগম ও তরুণ সদস্য বন্যা ইসলাম।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাংবাদিক ও কবি রজতকান্তি বর্মন, আদিবাসী-বাঙালি নেতা গোলাম রব্বানী মুসা, সাংবাদিক উত্তম সরকার এবং ময়নুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, অনলাইন নিপীড়নসহ বিভিন্ন সামাজিক অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা জনসমাগমস্থল—কোথাও নারীরা পুরোপুরি নিরাপদ নন।

তাদের মতে, এটি শুধু নারীদের সমস্যা নয়; বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হলে একটি মানবিক ও সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হলেও বাস্তবে এখনো নিরাপদ সামাজিক পরিবেশ প্রতিষ্ঠা করা যায়নি। তাই এই কর্মসূচি শুধু প্রতিবাদ নয়, বরং সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি উদ্যোগ।

তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানান। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।