desh somoy logo
ঢাকাThursday , 21 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

গাইবান্ধায় ঝড়ো বাতাসে ডুবে গেল ভিজিএফ চালবোঝাই দুই নৌকা

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঝড়ো বাতাসে ভিজিএফ চালবোঝাই দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৪৬৭ বস্তা চাল নদীতে তলিয়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে বালাসী ঘাটে চারটি নৌকায় মোট ৯৩৬ বস্তা ভিজিএফ চাল আনা হয়। পরে সেগুলো ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল।

সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ নদীতে ঝড়ো বাতাস শুরু হলে দুটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের কাছেই ডুবে যায়। এতে নৌকায় থাকা ৪৬৭ বস্তা চাল পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সহায়তায় ডুবে যাওয়া চালের বস্তাগুলো উদ্ধারের কাজ শুরু করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।