desh somoy logo
ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন

Link Copied!

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিরতি রঞ্জন সরকার সভাপতি এবং সুজন প্রসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার শহরের ভিএইডি রোডস্থ কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক বাসুদেব ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

আহ্বায়ক বিরতি রঞ্জন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, কেন্দ্রীয় সহ-সভাপতি হীরেন্দ্র নাথ সমাজদার হীরু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজন প্রসাদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন কার্যকর করতে হবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।