desh somoy logo
ঢাকাThursday , 28 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

দেশ সময়
May 28, 2026 3:54 pm
Link Copied!

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

কমিটিকে আগামী তিন দিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলা হয়েছে।   

আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার একজন যুগ্ম সচিবকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (আইন শাখা) এবং সদস্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি আগামী তিনদিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।