desh somoy logo
ঢাকাThursday , 28 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনকে ১৫০ মিলিয়ন ডলারের জ্বালানি সহায়তা দিচ্ছে সৌদি আরব

দেশ সময়
May 28, 2026 9:42 pm
Link Copied!

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১৫০ মিলিয়ন ডলারের জ্বালানি সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে এই সহায়তা ‘আর্জেন্ট বেসিসে’ অনুমোদন দেয় সৌদি প্রশাসন।

বুধবার (২৭ মে) সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেনের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেয়া হবে। পুরো কার্যক্রম তদারকি করছেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই জ্বালানি সহায়তার মাধ্যমে ইয়েমেনের বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা, জরুরি সেবা কার্যক্রম সচল রাখা এবং মানবিক দুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে। পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আসবে বলে আশা করছে রিয়াদ।

সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতে একাধিক মানবিক ও উন্নয়ন সহায়তা দিয়ে আসছে সৌদি আরব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।