desh somoy logo
ঢাকাThursday , 28 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে টোল বসালে ওমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র: স্কট বেসেন্ট

দেশ সময়
May 28, 2026 11:03 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওমানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু বা সহায়তা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র মাস্কাটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বৃহস্পতিবার (২৮ মে) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে ওমানকে বুঝতে হবে, মার্কিন ট্রেজারি এমন কোনো ব্যক্তি বা সংস্থাকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করবে, যারা সরাসরি বা পরোক্ষভাবে এই টোল ব্যবস্থা চালু করতে সহায়তা করবে। এ ধরনের যেকোনো অংশীদারকে শাস্তির আওতায় আনা হবে।’

বেসেন্ট সব দেশকে আহ্বান জানিয়ে বলেন, ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ চলাচল ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।