desh somoy logo
ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

Link Copied!

সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত, ছুরিকাঘাতে আহত ১, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চার রাস্তার মোড়ে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় শিবির কর্মী সালাউদ্দিন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে সাইফুল্লাহকে গলায় ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আহত সালাউদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।