desh somoy logo
ঢাকাMonday , 29 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিএনপির স’ন্ত্রা’সী হা’মলায় শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর হ’ত্যা’র প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল

Link Copied!

গাইবান্ধায় বিএনপির স’ন্ত্রা’সী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীর হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা |

আজ সোমবার বিকেলে পিরোজপুর জেলা সহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে জেলা কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ছাত্রশিবিরের সকল পর্যায়ের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রোগ্রামে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রশিবির সভাপতি ইমরান খান,
জেলা সেক্রেটারি মিজানুর রহমান ও অর্থ সম্পাদক আবু সালে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম ও ন্যক্কারজনক। এ ধরনের অপরাধ সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।