ঢাকাThursday , 23 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, শুক্রবার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার

Link Copied!

অসুস্থতার কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের বাম নিতম্বের জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল এ অস্ত্রোপচার সম্পন্ন করবেন।

Advertisement

অস্ত্রোপচারের আগে ধর্মমন্ত্রী দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীদের কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে, তার আশু রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হেফাজতে ইসলামসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।