desh somoy logo
ঢাকাTuesday , 20 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বাস টার্মিনালের নির্বাচনের দাবিতে মানববন্ধন

দেশ সময়
June 20, 2023 2:59 pm
Link Copied!

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর একহও “এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনালে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (২০ জুন) দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনালে এই মানববন্ধন হয়।

কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ২২ বছর যাবত নির্বাচন হয় না বলে জানিয়েছেন মানববন্ধনে যোগ দেওয়া মালিক ও শ্রমিকেরা।বক্তারা বলেন, নির্বাচন আমাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তুু দীর্ঘ ২২ বছর ধরে কোন নির্বাচন অনুষ্ঠিত হয় না। সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । আমরা মালিক ও শ্রমিকরা আশা করেছি একটি প্রতিযোগিতামূলক সুষ্ঠু এবং সুন্দর ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে শাসন-শোষণ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবহন মালিক ও সাধারন শ্রমিক সাজু আহমেদ (কার্ড নং – ২৫২২), বাস মালিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও বাস মালিক মেছের আলী, আলম হোসেন, খায়রুল ইসলাম বাবু, সাধারণ শ্রমিক কামাল হোসেন, লিটন হোসেন, আদম আলী, সাধারন শ্রমিক ও ড্রাইভার দেলোয়ার হোসেন, সেলিম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।