desh somoy logo
ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান

দেশ সময়
July 15, 2025 3:43 pm
Link Copied!

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করেন। ওই তিন দেশ ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে।

বাকাই বলেন, ‘ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরোধী।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “স্বাভাবিকভাবেই এর সমান ও যথাযথ জবাব দেওয়া হবে।’

২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও চুক্তির শর্ত লঙ্ঘন করলে তা আবার কার্যকর করা সম্ভব। তবে বাকাই বলেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই পদ্ধতির আইনি ও রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘এই পদ্ধতির আশ্রয় নেওয়ার কোনো আইনগত, রাজনৈতিক বা নৈতিক ভিত্তি নেই। ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব লঙ্ঘন করে এটি চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।