desh somoy logo
ঢাকাWednesday , 24 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

Link Copied!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে এবং ২০২৮ সাল থেকে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে।

বুধবার (২৪ জুন) ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, নকলের ধরন পরিবর্তন হয়েছে, তাই নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সাইবার আইনও পরিবর্তন করা হচ্ছে যাতে অপরাধীরা পার না পায়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা হয়েছে, যা এখন প্রতিরোধ করা হচ্ছে। পাশাপাশি ২০২২ সালের পর থেকে বকেয়া থাকা অবসর ভাতা জুলাইয়ের মাঝামাঝি থেকে চালু করা হবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।