পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
ফিশনেট প্রকল্পের বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে নেটওয়ার্কের ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য মো. শফিকুল আলম, প্রচার ও দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সমবায় সমিতির মাধ্যমে জলমহাল ইজারা গ্রহণের আবেদন, খাস জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভূমি অফিসের সঙ্গে সমন্বয়, খাল পুনঃখনন কার্যক্রম এবং নেটওয়ার্কের আগামী দুই মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) জীবিকা ভিত্তিক তথ্য সংগ্রহ ও বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।
সভাটি পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান।
