বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ৫০ টি প্রাইমারি অর্গানাইজেশন (জেলে সম্প্রদায় ) এর প্যারালিগাল /আইন সেবিকা দের নিয়ে মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে ভূমি ,জলমহাল ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৫ ও ১৬ সেপ্টেম্বর ২৫ মোট ৫০ জন প্রাইমারি অর্গানাইজেশন (জেলে সম্প্রদায় ) এর প্যারালিগাল /আইন সেবিকা দের নিয়ে মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ট্রেনিং সম্পন্ন করা হয়। এই ট্রেনিং এ খাসজমি , জলমহাল কি , কিভাবে ইজারা নেয়া যায়,কারা নিতে পারবে , ইজারা , ভূমি , জলমহাল নীতিমালা , আইন ভঙ্গের শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রিও ‘র নির্বাহী পরিচালক ও উপজেলা ভূমি কমিটির সদস্য মো. সাইদুর রহমান এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি অফিসার রমোঃ শাহজাহান আলী,সিঁড়ির প্রজেক্ট ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস ,,মোঃ মিজানুর রহমান, শেখ শামীম , রুপা খাতুন , গোপীনাথ শীল ও ফরিদা পারভীন প্রমূখ।
