স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ঐচ্ছিক তহবিল থেকে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাট-বাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে ২০২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি শাড়ি এবং একটি লুঙ্গি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের অবদান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যারা নীরবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
