ঢাকাTuesday , 23 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার ৪ নতুন বন্যপ্রাণী

Link Copied!

দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ তৈরি এবং চিড়িয়াখানার প্রাণী বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার চারটি নতুন বন্যপ্রাণী।

Advertisement

নতুন সংযোজনের মধ্যে রয়েছে দুটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন প্রাণীগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Advertisement

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কাজ চলছে।

তিনি বলেন, নতুন প্রাণীর সংযোজনের মাধ্যমে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা লাভ করবেন, তেমনি দেশের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমও আরও শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে পরিচ্ছন্নতা, আধুনিক ব্যবস্থাপনা এবং দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির আকর্ষণ আরও বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমন ইল্যান্ড আফ্রিকার অন্যতম বড় আকারের অ্যান্টিলোপ প্রজাতি। অন্যদিকে ওয়াইল্ডিবিস্ট আফ্রিকার তৃণভূমির পরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী হিসেবে পরিচিত। নতুন এসব প্রাণীর আগমনে জাতীয় চিড়িয়াখানার প্রাণী সংগ্রহ আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।