ঢাকাSaturday , 25 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ৩ মাদক কারবারি

Link Copied!

গাইবান্ধায় র‍্যাব-১৩-এর পৃথক দুটি অভিযানে ফেনসিডিল-সমজাতীয় অবৈধ মাদক এসকাফ (ESkuf)-এর ২১৩ বোতল উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ এবং তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

র‍্যাব-১৩, রংপুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে সিপিসি-৩, র‍্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩), পিতা- মৃত বিন্দাবন চন্দ্র মহন্ত, সাং- ছোট দুর্গাপুর, তুলসীঘাট, সদর, গাইবান্ধা এবং মো. আমিনুল ইসলাম (৩৮), পিতা- মো. জহুরুল ইসলাম, সাং- ফকিরপাড়া, সদর, গাইবান্ধাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে র‍্যাবের আরেকটি দল গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট সাকসেস মডেল স্কুলসংলগ্ন বুনারপাড়া সড়কে অভিযান পরিচালনা করে। সেখানে একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় মো. মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০), পিতা- মৃত হাসান আলী সরকার, সাং- মুরারিপুর, পোস্ট- রওশনবাগ, পলাশবাড়ী, গাইবান্ধাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দ করা আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিদাতা: বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র‍্যাব-১৩, রংপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।