রাজধানীর মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে একটি বোম পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে বোমাটি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে মিটমিট করে বাতি জ্বলছিল। স্থানীয়রা তা দেখে থানায় খবর দেয়। পরে মতিঝিল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করে যে, ছাতার ভেতর বোমা ছিল।’

পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিষ্ক্রিয় করেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
