ঢাকাFriday , 24 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর বার্তা, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

Link Copied!

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠি কাতারের আমিরের কাছে পৌঁছে দিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে তা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

Advertisement

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন তারা।

Advertisement

আলোচনার একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রীর লেখা চিঠি তুলে দেন। ওই চিঠিতে বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।