ঢাকাMonday , 13 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস তরণী দাস

Link Copied!

পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার বিশ্বের সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

সোমবার (১৩ জুলাই) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

এর আগে রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হেসেনপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার থানায় একটি মানি লন্ডারিং মামলা দায়ের হয়েছে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে আসামি করা হয়েছে। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন ব্যক্তি মন্দির এলাকায় প্রবেশ করেন। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, একটি মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকে কেন্দ্র করে মন্দির এলাকায় কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮১ ফুট উচ্চতার বিশ্বের সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। তবে গত জুনে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি মূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন, মতামত ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নির্মাণকাজ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কোনো চাপের মুখে নেওয়া হয়নি বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।