গাইবান্ধার পলাশবাড়ী শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ।
বুধবার রাতে পলাশবাড়ী শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
হরিদাস চন্দ্র তরণীদাস পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। এছাড়া এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েও তিনি সম্প্রতি আলোচনায় আসেন।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান। তিনি জানান, সিআইডি পুলিশ মন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
