ঢাকাMonday , 13 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে জামায়াত নেতা

Link Copied!

টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাজধানীর মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর আবাসিক এলাকা সংলগ্ন ২৭ নম্বর রোডের প্রজেক্ট এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটায় পুরো এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পর্যাপ্ত তদারকির ঘাটতির কারণে সামান্য ভারী বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এবার টানা বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুনিরুল ইসলাম মৃধা। এ সময় তিনি পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Advertisement

মুনিরুল ইসলাম মৃধা বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।”

এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।