গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১২ জুলাই) দুপুরে পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ২ নম্বর মালিবাড়ী ইউনিয়নের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক কেনাবেচার সময় কাউন্সিলর বাজার এলাকার মো. উজ্জল মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
