ঢাকাSunday , 12 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, ঘরে বসেই জানা যাবে যেভাবে রেজাল্ট

Link Copied!

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে একই সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশ উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল বৃহস্পতিবার। তবে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হচ্ছে।

Advertisement

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এসএমএসে যেভাবে ফল জানবেন

যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

DPE <স্পেস> রোল নম্বর

এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

উদাহরণ:
রোল নম্বর 123456 হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে ফল দেখার নিয়ম

এসএমএসের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করেও বিস্তারিত ফলাফল দেখা যাবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) পোর্টালে প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।