ঢাকাMonday , 13 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার উদাখালী কানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় মাজহারুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।