ঢাকাFriday , 5 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বাজেটে তরুণদের অংশীদারিত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় যুবশক্তির উদ্যোগে ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

National Citizen Party (এনসিপি)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল এবং Bdjobs-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফাহিম মাশরুর।

Advertisement

এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

আলোচনায় জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা বাজেট প্রক্রিয়ায় তরুণদের আরও কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।