desh somoy logo
ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জীবনের বিনিময়ে হলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি : তাহের

দেশ সময়
August 10, 2025 8:33 pm
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের বলেন, ‘জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তাতে জামায়াতের আপত্তি নেই।আমরা নির্বাচনে যাব, এটা বলে দিয়েছি। উভয় কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাব। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।’

বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন।পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে।’

তিনি জানান, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি। 

জামায়াতের এই সিনিয়র নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি।অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের শঙ্কা আছে স্বচ্ছ হবে কি না? জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।

এ সময় তিনি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে উল্লেখ করে বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক।

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি ধরা যায়। তবে বাস্তবায়ন জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।