desh somoy logo
ঢাকাThursday , 28 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

তুরষ্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয় ও রাবিপ্রবি’র সমঝোতা স্বাক্ষর

দেশ সময়
August 28, 2025 9:16 pm
Link Copied!

তুরষ্কের আতাতুর্ক ইউনিভার্সিটি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্বাক্ষর (MOU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেক্টর প্রফেসর ড. আহমেত হাসিমাফতুগ্লু এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষাসম্পর্ক প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এসব ক্ষেত্রে পারস্পরিক একাডেমিক-প্রশাসনিক উন্নয়ন ও জ্ঞান বিকাশ-বিস্তারের পথ সুগম হবে এবং উভয় প্রতিষ্ঠানে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

এছাড়াও নিকট ভবিষ্যতে শিক্ষক-গবেষক-শিক্ষার্থীদের পারস্পরিক রির্সোস থেকে জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নে এবং শিক্ষা সফরের মাধ্যমে বিশেষ শিক্ষা-সাংস্কৃতিক মিথস্ক্রিয়ায় এক নতুন দিক উন্মোচিত হবে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক গবেষণা, বক্তৃতা, সেমিনার ও ওয়ার্কশপ; স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি একাডেমিক প্রোগ্রাম বিনিময়সহ একাডেমিক মেটেরিয়ালস্, জার্নাল ও অন্যান্য তথ্য  সম্বলিত প্রকাশনামূলক উপাদান তথা শিক্ষা, জ্ঞান ও গবেষণা বিকাশের সকল বিষয়াদি এ স্মারকের আওতাধীন থাকবে বলেও জানান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এ সমঝোতা স্মারক আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে এ মেয়াদ বৃদ্ধি করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।