desh somoy logo
ঢাকাSaturday , 23 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রকৃতি ধ্বংস করে কোনো জাতি টিকতে পারেনি: মঈন খান

দেশ সময়
August 23, 2025 10:40 am
Link Copied!

প্রকৃতিকে বিচ্ছিন্ন ও ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার রোডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। আমি বলব, সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস করে দিয়েছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন ও ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভ‚রি ভ‚রি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।

তিনি বলেন, গাছ লাগান, দেশ বাঁচান। তারই অংশ হিসাবে আমাদের বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি। স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।