ঢাকাFriday , 12 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তাবিত বাজেট নিয়ে আজ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

Link Copied!

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর আজ শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং আগামী অর্থবছরের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরবেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেটকে কেন্দ্র করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ সংগ্রহের দায়িত্ব থাকছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর।

অন্যদিকে বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্রসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, বাজেট ঘাটতি ব্যবস্থাপনা এবং প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।