ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় শুরু

Link Copied!

ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর এ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করা হলো। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রও পুনরায় চালু করা হবে।

Advertisement

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত বছরের ২১ ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছিল।

দীর্ঘ সময় পর আবারও পর্যটন ভিসা চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ এবং পারিবারিক প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।