desh somoy logo
ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদীদের নিশ্চিহ্ন করতে পারলেই মুক্তি

দেশ সময়
August 2, 2025 9:27 am
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভয়ংকর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক ডাকাতি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের আপস নেই। তাদের কখনোই স্বীকার করব না এবং তাদের আমরা সামনে আসতে দেব না।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে। আয়োজক সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এ বি এম এ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি পালন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব, কৃষক দলের হাসান জাফির তুহিন, যুবদলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, মহিলা দলের সুলতানা আহমেদ, জাসাসের হেলাল খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরসহ শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের সংবাদকে ‘দেশের জন্য ভালো খবর’ অভিহিতি করে এজন্য অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকে একটা ভালো খবর আছে।কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। মানে আমরা যেসব পণ্য সেখানে রপ্তানি করব তার ওপরে ৩৫ ভাগ ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে পণ্যের দাম ১০০ টাকা। ওটার সঙ্গে আরও ৩৫ টাকা যোগ হবে।তার মানে ১০০ টাকার জিনিস ১৩৫ টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর সেখানে বিক্রি হবে না। আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ ভাগে নিয়ে এসেছেন। এজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে অনেকে অনেক কথা বলেন। তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে ও অভিজ্ঞতা নাই। আমি নিজেও আশা করেছিলাম এক বছরের মধ্যে যারা শহীদ হয়েছেন প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি। তবে তারা চেষ্টা করছে। বৃহস্পতিবার সংস্কারের বৈঠক শেষ হয়েছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দেশের মানুষ নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।