১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়ে৷
মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় ৩শতাধিক নেতাকর্মী নিয়ে নানিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, নানিয়ারচর বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এর আগে নানিয়ারচর উপজেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের বিশাল একটি বিজয় মিছিল নিয়ে নানিয়ারচর প্রধান সড়ক, নানিয়ারচর মডেল মসজিদ, নানিয়ারচর থানা ও নানিয়ারচর উপজেলা পরিষদ হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগদান করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তুতি মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন, আবু হানিফ মীর, আবু জাফর, ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিক, সদস্য সচিব মো. হেলাল, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম, সাধারণ সম্পাদীকা আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসেন, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মুন্না ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান নানিয়ারচর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদ, আহত মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
