ঢাকাSaturday , 20 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুর নিয়ন্ত্রণে এনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের তৎপরতার কারণে আলোচিত একটি এলাকা। এখন এই এলাকাকে নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম ইতোমধ্যে মানুষের নজরে এসেছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কারণেই এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, একসময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমানে পুলিশ আবারও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো কর্মসূচির বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।