desh somoy logo
ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারি সহ আটক

Link Copied!

রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত, মাদক কারবারি ও একাধিক মামলার আসামি সহ ৩ জন কে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ মে) রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশি অভিযানে আটককৃতরা হলেন, রাঙামাটি শহরের ওমদামিয়া এলাকার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. লিটন, রিজার্ভ বাজার এলাকার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আবু কালাম ও ব্রাহ্মণ্যবাড়িয়ার ৪২০ পেনাল কোডের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং মাদককারবারি প্রসেনজিৎ দাস।

এ বিষয়ে রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি। তারা মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।