ঢাকাSaturday , 20 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলা: আসামি আলী আকবর গ্রেফতার

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

Advertisement

শনিবার (২০ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকা থেকে আলী আকবর (২৬) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার আলী আকবর সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গল সলিমপুরে সংঘটিত আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর ওই এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ড থানায় দায়ের করা ওই মামলায় আলী আকবর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে চিহ্নিত। চলতি বছরের ২২ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।