ঢাকাWednesday , 17 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২০১১ সাল থেকেই মাহদী আমিনের সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করছি: তারেক রহমান

Link Copied!

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিকল্পনা নিয়ে তিনি ও মাহদী আমিন ২০১১ সাল থেকেই কাজ করে আসছেন। দীর্ঘ সময়ের গবেষণা, বিশ্লেষণ ও পরিকল্পনার ভিত্তিতেই এই উদ্যোগের ধারণা তৈরি হয়েছে বলে জানান তিনি।

Advertisement

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, এ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

তারেক রহমান বলেন, “আমরা ফ্যামিলি কার্ড চালু করতে চাই। অনেকে এটিকে একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা ও পরিকল্পনা।”

Advertisement

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের ধারণা হঠাৎ করে তৈরি হয়নি। এ বিষয়ে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ, বাস্তব পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন দিক বিশ্লেষণের পর উদ্যোগটি সামনে আনা হয়েছে।

তারেক রহমান উল্লেখ করেন, “মাহদী আমিন এবং আমি ২০১১ সাল থেকে ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করছি। দীর্ঘ সময়ের চিন্তা-ভাবনা ও গবেষণার পর এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।