ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আজ ঘোষণা হবে জুলাই মাসের এলপিজির নতুন দাম

Link Copied!

দেশে ভোক্তাপর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর জুলাই মাসের নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি খাতের এলপিজির দাম পুনর্নির্ধারণ করে নতুন মূল্য প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

নতুন মূল্য নির্ধারণসংক্রান্ত আদেশ কমিশনের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

এবার জুলাই মাসের জন্য ঘোষিত নতুন মূল্য কার্যকর হলে ভোক্তারা এলপিজি ও অটোগ্যাসের দামে পরিবর্তনের বিষয়ে নিশ্চিত হতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।