ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘আন্দোলনকালে সরকারি স্থাপনায় আগুন দিতে বলেছিলেন শেখ হাসিনা’

দেশ সময়
May 14, 2025 12:01 am
Link Copied!

জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে ১৪শ’র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা,প্ররোচনা, উস্কানিসহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা- তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের।

ছাত্রজনতার অভ্যুত্থানে ৫ আগস্ট দেশে ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাইন আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। নির্বিচারে গুলি চলে আন্দোলনকারীদের উপর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।