গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী বাজুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মো. হাইদুর রহমানের বাড়ির সামনের পাকা সড়কে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের সময় জাহিদকে আটক করা হয়।
আটক জাহিদ গোবিন্দগঞ্জ উপজেলার পাথুরিয়া পাড়া গ্রামের মনতাজের ছেলে। এ সময় তার পরিহিত লুঙ্গির কচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
