ঢাকাMonday , 6 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শিক্ষক হত্যা মামলার পলাতক আসামি সাবু গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলোচিত কফিল উদ্দিন মাস্টার হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৫ জুলাই) রাতে ঢাকার সাভার এলাকা থেকে শরিফুল ইসলাম সাবু নামে ওই আসামিকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া শরিফুল ইসলাম সাবু গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর মধ্যপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি হত্যা মামলার ৬ নম্বর আসামি। নিহত কফিল উদ্দিন মাস্টার একই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই শরিফুল ইসলাম সাবু আত্মগোপনে ছিলেন। এর আগে গত ২৮ জুন মামলার প্রধান আসামি এবং হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। জলিল ও সাবু সম্পর্কে আপন দুই ভাই।

Advertisement

গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, র‌্যাবের অভিযানে সাভার থেকে গ্রেফতার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল সকালে বাড়ির পাশের একটি জমিতে ধান কাটতে যান কফিল উদ্দিন মাস্টার। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিলসহ কয়েকজন তাকে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কফিল উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী জুলেখা ইয়াসমিন পান্না বাদী হয়ে আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।