desh somoy logo
ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রোকন গ্রেফতার

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অভিযান চালিয়ে রোকন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৭ জুন) ভোরে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের ঘরে অভিযান পরিচালনা করা হয়। ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে চালানো ওই অভিযানে রোকনকে আটক করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।

অভিযানের সময় রোকনের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, একটি লাইটার ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার রোকনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় আগে থেকেই চারটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।